ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে দুর্বল হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যার ফলে রাজধানীসহ সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে সোমবার (৬ ডিসেম্বর) সকালে অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


শনিবার (৪ ডিসেম্বর) থেকেই বৃষ্টির শুরু হয়। কিন্তু রবিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে এই বৃষ্টি টানা চলছে। এ দিকে, বৃষ্টির কারণে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।


অসময়ের এই বৃষ্টির কারণে সোমবার (৬ ডিসেম্বর) সকালে বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসি। কেউবা যানবাহন না পেয়ে ছাতা মাথায় হেটেই রওনা দিয়েছেন গন্তব্যে। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট, মহাখালীসহ বিভিন্ন এলাকার বাস স্টপেজগুলো অফিসগামী মানুষের ভিড় দেখা যায়।


এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।


মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত জাওয়াদ প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ আরও দুদিন থাকতে পারে বৃষ্টি।

ads
ads
ads

Our Facebook Page

↑